সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / চকরিয়ায় মহাশ্মশানের বাউন্ডারি দেয়াল নির্মাণ শুরু

চকরিয়ায় মহাশ্মশানের বাউন্ডারি দেয়াল নির্মাণ শুরু

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া পৌরশহরের ভরামুহুরী মহাশ্মশানের বাউন্ডারি দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী এ নির্মান কাজের উদ্বোধন করেন।

চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী বলেন, এই এলাকার হিন্দু সম্প্রদায়ের দাবি ছিলো মহাশ্মশানের পুরো এলাকাটি বাউন্ডারি দেয়াল তৈরী করে দেয়া। এজন্য পৌরসভার পক্ষ থেকে ৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া কেন্দ্রীয় কালী মন্দির উন্নয়ন কমিটির উপদেষ্টা এম.আর চৌধুরী, সুভাষ চৌধুরী, বিশ্বম্ভর সুশীল, অরুণ দাশ, মিহির চৌধুরী, মদন দাশ, মন্দির কমিটির সভাপতি বিপ্লব দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক উত্তম কুমার দে, সহ-সভাপতি পরেশ দাশ গুপ্ত ও রঞ্জন শেফায়েত ওয়ারেছিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.