
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার জেলা সদরের ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এবং খতিব আলহাজ হয়রত মাওলানা হাফেজ জহিরুল ইসলামকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ৬ই ফ্রেরুয়ারী বাদে আসর ঈদগাঁও বাজারের শাপলা চত্তরে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বশ্রেণী পেশার বিপুল সংখ্যক মুসল্লীরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহন করা মুসল্লীদের হাতে হাতে প্লেকার্ড আর ব্যানারে ছিল চোখে পড়ার মত। এ মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইসলামাবাদ পশ্চিম পাহাঁশিয়াখালী মাদ্রাসার পরিচালক মাওলানা এহছানুল হক, ব্যবসায়ী গফুর আলম, নজরুল ইসলাম হুমায়ুন, নাছির উদ্দিন জয়, নেজাম উদ্দিন ও মোহাম্মদ নাছির। এতে ব্যবসায়ী মফিজুল হক, আলমগীরসহ অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ, জালালাবাদ ইউনিয়ন পরিষদ এবং ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে স্মারকলিপি প্রদান করেন মুসল্লীরা।
তাদের দাবী, কোন প্রকার শর্ত ছাড়া অতীতের ন্যায় হাফেজ জহিরকে বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে রাখা হোক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.