এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁওর কাঁচা বাজারে যত্রতত্র স্থানে বর্জ্যের কারনে দুর্গন্ধে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। এতে করে দেখার কেউ না থাকায় বৃহত্তর ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে কাঁচা বাজারে কেনাকাটা করতে আসা লোকজন দারুণভাবে হিমশিম খাচ্ছে।
জানা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে কাঁচা বাজারের সুপারি গলির ভেতর দিয়ে ঈদগাঁও খাল পর্যন্ত নর্দমাটি সঠিক সময়ে পরিষ্কার না করায় এহেন অবস্থার সৃষ্টি বলে জানান একাধিক পথচারী। তবে স্থানীয় তরকারী ব্যবসায়ী শামসুল আলম এ প্রতিনিধিকে- মাঝেমধ্যে ড্রেনের দুর্গন্ধের ফলে বাজারের লোকজনের চলাফেরা কাহিল হয়ে পড়ে। যে কারনে ব্যবসায়ীরা ব্যবসা করতে কষ্ট পাচ্ছে এবং শীঘ্রই এ অবস্থার পরিবর্তন না হলে দুর্গন্ধের কারনে ব্যবসা করা মহামুশকিল হয়ে পড়বে বলে জানান। ড্রেনের পাশে সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থা থাকলে এহেন অবস্থা হত না বলে মত প্রকাশ করেন অনেকে।
এদিকে কাঁচা বাজার, পান-সুপারি বাজার, মাছবাজারে আগত ক্রেতা সাধারণ বিপাকে পড়েছে। মাছ কিনতে আসা প্রত্যন্ত গ্রামাঞ্চলের কয়েক ক্রেতা সাধারণের মতে, এত বড় বাজারে কি কোন কর্তৃপক্ষ নেই? অথচ এ বাজার থেকে সরকার প্রতিবছর কোটি টাকারও বেশি রাজস্ব আদায় করছে। কাঁচা বাজার-মাছ বাজারের এ দুরবস্থা নিরসনে বাজার পরিচালনা কমিটির দ্রুত হস্তক্ষেপ ও কামনা করেন অনেকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.