সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও’র গহীন জঙ্গলে পুলিশ-ডাকাত গুলি বিনিময় : আস্তানা ঘিরে রেখেছে পুলিশ : হতাহত ২

ঈদগাঁও’র গহীন জঙ্গলে পুলিশ-ডাকাত গুলি বিনিময় : আস্তানা ঘিরে রেখেছে পুলিশ : হতাহত ২

প্রতিকী ছবি

এম.আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে গহীন জঙ্গলে একটি ডাকাতের আস্তানা ঘিরে রেখেছে পুলিশ ও জনতা। এ রিপোর্ট লিখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে।

সংঘটিত ঘটনায় একজন ঈদগাঁওর ভোমরিয়াঘোনার অপরজন লোহাগাড়ার চুনতির সহ দুইজন ডাকাতকে আটক করলেও একজন জনতার গণধোলাইয়ে মারা গেছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় মেলেনি। ১৮ মে বিকাল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়ার পূর্বে অদুরে হল হাজির ঘোনা নামক স্থানে। সে থেকে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ অভিযান অব্যাহত রয়েছে গহীন পাহাড়ী আস্তানায়।

স্থানীয় মেম্বার মাহমুদুল হাসান মিনারের মতে, বৃহষ্পতিবার সাড়ে ৩টার দিকে স্থানীয় এক রাখাল গহীন জঙ্গলে গরু খুঁজতে যায়। এসময় একটি পাহাড়ে ৫/৬ জনের একটি ডাকাতদল অবস্থান নিতে দেখে ভয়ে পালিয়ে আসে। পরে স্থানীয়দের কাছ থেকে মেম্বারের মুঠোফোনের নাম্বার নিয়ে বিষয়টি তাকে জানালে তাৎক্ষণিক ঈদগাঁও পুলিশকে খবর দেয়। তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকারের নেতৃত্বে পিয়ারু উদ্দিন, আবুল কাশেমসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আস্তানাগুলো ঘিরে রাখে।

উক্ত এমইউপি আরো জানান, ডাকাতদলের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে আরো কয়েকটি জঙ্গল থেকে ১২/১৫ জন ডাকাত একত্রিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ২/৩ রাউন্ড গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড পাল্টা গুলি ছুড়ে। পুলিশের জনবল কম থাকায় আস্তানাটি ঘেরাও করে রেখে স্থানীয় প্রত্যেক মসজিদের মাইকে প্রচার করে এলাকার বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে পুলিশের সাথে অভিযানে অংশ নিচ্ছে।

পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামানের নেতৃত্বে আরো একটি দল ঘটনাস্থলে যাচ্ছেন। ২ জন আটকের পর একজন গনধোলাইয়ে নিহতের সত্যতা নিশ্চিত করেন অভিযানে থাকা এএসআই পেয়ার উদ্দীন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.