কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওয়ের চতুরদিকে শত শত একর জমিতে সোনালী ধান ছেয়ে গেছে। যার ফলে, বিশাল এলাকার ঘরে ঘরে নবান্নের মহাউত্সবের অপেক্ষায় প্রহর গুনছে। প্রত্যান্ত গ্রামাঞ্চলের কৃষকেরা শত দুঃখ-কষ্টকে সঙ্গী করে অনেক উদ্দীপনা নিয়ে মৌসুমে আমনের চাষ করেছে।
সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়ন জালালাবাদ, ইসলামাবাদ, পোকখালী, চৌফলদন্ডী, ইসলামপুর ও ঈদগাঁও এলাকার চাষিরা অকান্ত পরিশ্রমের মাধ্যমে আমন মৌসুমের সোনালী ধান কেউ কেউ ইতোমধ্যে ঘরে তুলে নিচ্ছে, আবার অনেকে ধান তোলার অপেক্ষায় রয়েছে। এ নিয়ে অনেকেই মহাখুশিতে উত্ফুল্ল। আবার সাধারণ চাষীদের মতে, অসহায় কৃষকের অধিক তদারকির কারনে গ্রামাঞ্চলের ফসলের মাঠ জুড়ে সুন্দর রুপে দেখার মত সমান তালে সোনালী আমনের উত্পাদন হয়েছে। যার ফলে, বৃহত্তর ঈদগাঁওয়ের প্রতিটি পরিবারে শুরু হতে চলছে নতুন ধানের চাউল পিষিয়ে শীত কালীন ভাপা পিঠার ধুম।
কৃষকের কষ্টার্জিত সোনালী ফসল ভাল পথে হওয়ায় বহুজনের মুখে হাসির ঝিলিক ফুটে উঠছে। বিগত বছরের ন্যায় এবছরও উত্সাহমুখর পরিবেশে ট্রাক্টর নিয়ে গ্রামাঞ্চলের বাড়ীর উঠানে এসব ধান ঘরে নিয়ে বউ-ঝিঁ কিংবা পাড়ালী মেয়েদের কর্ম ব্যস্ততা চোখে পড়ার মত আর বেশিদিন নাই।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.