
হামিদুল হক, ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগাঁও-ঈদগড় সড়কে বেপরোয়া গতিতে চালানোর সময় পৃথক দুটি টমটম দূর্ঘটনায় ৭জন যাত্রী আহত হয়েছে।
জানা যায়, ১৬ ফেব্রুয়ারী সকাল ১০টায় ঈদগাঁও থেকে মাল ও যাত্রীভর্তি করে ঈদগড় যাওয়ার সময় ভোমরিয়াঘোনা ভাঙ্গা রাস্তা নামক স্থানে রাস্তার উপর একটি টমটম উল্টে যায়। এতে আবদুর রহিম ও বাবুল নামের দু’জন যাত্রী আহত হয়। অপরদিকে গত ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় যাত্রীভর্তি করে ঈদগাঁও থেকে গজালিয়া যাওয়ার পথে কানিয়ার ছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টমটমটি রাস্তার খাদে পড়ে উল্টে যায়। এসময় আবদুল কাদের, মতিউর রহমান ও মহিলাসহ ৫ যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য নিয়ে যায়।
উল্লেখ্য, অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে টমটম চালানোর কারণে প্রায় সময় দুর্ঘটনা সংঘটিত হয়। বিষয়টি নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন স্থানীয় সচেতন যাত্রী সাধারণ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.