
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
মহান অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করলো ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ।
২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেবের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের নেতা সেলিম বাবুল, লুৎফুর রহমান আজাদ, সোহেল জাহান চৌধুরীসহ আরো অনেকে।
উল্লেখ্য যে, প্রতিবছরের ন্যায় এই বছরও দলীয় নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, উপজেলা ক্রীড়া সংস্থা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ মিনার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.