
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
বিভেদ নয়, ঐক্য চাই শ্লোগানে ঈদগাঁও ঐক্য পরিবারের উদ্যোগে পবিত্র মাহে রমজানে এবার অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৪ই এপ্রিল বিকেলে ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়া, ভাদীতলা এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ করলেন- ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগর এবং সহকারী এডমিন ইমরান মাহমুদ জনি। অসহায়রা ইফতার সামগ্রী পেয়ে মহাখুশিতে উৎফুল্ল হয়ে পড়েন। ধারাবাহিকতা রক্ষা করে এটিই বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে।
বৃহৎ এলাকার অসহায় ও হতদরিদ্র লোকজনের পাশে রয়েছেন ঈদগাঁও ঐক্য পরিবার।
উল্লেখ্য, এ পরিবারের পক্ষ থেকে বিগত মাসেই প্রায় সাড়ে ৫ শতাধিক কোরআর শরীফ বিতরণ করা হয়েছে হেফজখানা-মসজিদে এবং সেহেরী ও ইফতারের সময়সূচী বিতরণ করা হয় গ্রামের মসজিদগুলোতে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.