সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও পালপাড়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ঈদগাঁও পালপাড়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বার্তা পরিবেশক :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও পালপাড়ায় এক প্রতিবাদ সভা ১৮ জুলাই দুপুর ২টার দিকে স্থানীয় কালি মন্দির প্রাঙ্গনে সাবেক মেম্বার দীপক প্রতীম পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্তমান এমইউপি প্রদোষ পাল মুন্না সহ এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশ নেন। প্রতিবাদ সভায় উল্লেখ করেন-কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সমুদ্র কন্ঠে ঈদগাঁও ইউনিয়নের পালপাড়ায় ধর্মান্তরিত বিষয়ে প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এদিকে পালপাড়া এলাকায় সজল ধর ও স্বপ্ন ধরের কন্যা উর্মি ধর নামে কেউ নেই। এধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় এলাকার মানসম্মান ক্ষুন্ন হয়। তাই এলাকাবাসীর পক্ষ থেকে ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে এ ধরনে সংবাদ থেকে বিরত থাকার প্রতিও আহবান জানানো হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.