সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার

টেকনাফে মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার

 

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ : 

কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে মাদকাসক্ত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সদর ইউনিয়ণের রাজারছড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে নুরুল আলম (২৭)। নিহত ব্যক্তি এক সন্তানের জনক।

১৮ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নিজ বাড়ির আঙ্গিনায় সুপারী গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন।

নিহত নুরুল আলম ইয়াবাসক্ত ছিল বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ইয়াবা সেবন ত্যাগ করার জন্য তাকে প্রায় সময় চাপ প্রয়োগ করা হত। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

১৭ জুলাই সোমবার রাতে এশার নামাজের কথা বলে সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ী ফিরেনি। সকালে সুপারী গাছের সাথে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় মেম্বার-চেয়ারম্যানকে অবহিত করে বাড়ির লোকজন। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন খাঁন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.