
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর পল্লী চিকিৎসকদের সংগঠন “ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরাম” এর সম্মেলন ও কাউন্সিল ২ নভেম্বর সকাল ৯টায় স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্টিত হতে যাচ্ছে।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএমএ সভাপতি ডা:পুচনু, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) কক্সবাজার ডা: রফিক উস সালেহীন, ভিলেজ ডক্টরস ফোরামের উপদেষ্টা ডা: সাইফুদ্দিন ফরাজী, ডা: শামসুল হুদা, ডা: তৃণা সাহা, ডা: রুপস পাল, ডা: মুজিবুল হক, ডা: কামরুল আযাদ, ডা: আবদু রহিম আমানী, ডা: শামীম রাসেল, ডা: নজরুল ইসলাম, ডা: ইউছুপ আলী, ডা: মোবায়দুর রহমান, ডা: তাইফুর রহমান মিশুক, ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, শিক্ষাবীদ মাষ্টার নুরুল আজিম, উপদেষ্টা শাহ নেওয়াজ মিন্টু। এতে সভাপতিত্ব করবেন, ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরামের আহবায়ক ডা: এহসানুল হক।
উক্ত সংগঠনের সম্মেলন ও কাউন্সিলকে সামনে রেখে বৃহত্তর ঈদগাঁওর ৫ ইউনিয়নের পল্লী চিকিৎসকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। পাশাপাশি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিএমএ সভাপতি ও সিভিল সার্জনের আগমনে উৎফুল্ল হয়ে উঠেছে ভিলেজ ডক্টরস ফোরামের নেতৃবৃন্দরা। এমনকি অতিথিদের আগমনে ব্যানার ফেষ্টুনে ছেয়ে গেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.