সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি সভাপতির আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি সভাপতির আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Sagor 20-11-2015 (news & 1pic) f1এম আবুহেনা সাগর, ঈদগাঁও
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি শহিদুর রহমান শহিদের আশু রোগমুক্তি কামনা ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিনের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করে ২০ নভেম্বর বিকালে ঈদগাঁও বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনজুর আলমের সভাপতিত্বে ও বিএনপি নেতা মোজাফ্ফর আহমদ সুমন, যুবদল সাধারণ সম্পাদক কামাল হোসেন ও ছাত্রদল সাধারণ সম্পাদক বেলাল উদ্দীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলম শওকত, প্রধান বক্তার বক্তব্য রাখেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শফি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ছানা উল্লাহ, আবদুচ ছালাম, বজল আহমদ, আকতার উদ্দীন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সহ- সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মেম্বার।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাষ্টার আবদুল করিম, উপজেলা যুবদল সভাপতি মোহাম্মদ আজমগীর, উপজেলা ছাত্রদল সভাপতি জসিম উদ্দীন, অধ্যাপক মখছুদ আহমদ, ইসলামাবাদ বিএনপি নেতা নুরুল হক মেম্বার, উপজেলা যুবদল সাংগঠনিক সম্পাদক জিয়াউল করিম, বিএনপি নেতা চাঁদ মিয়া, আলতাজ আহমদ, যুবদল নেতা জসিম উদ্দীন, রুহুল আমিন, আজিজুল হক, জাহেদুল ইসলাম, ইসলামপুর ছাত্রদল সভাপতি নুরুল হুদা, জালালাবাদ ছাত্রদল সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ইসলামাবাদ ছাত্রদল সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ঈদগাঁও ছাত্রদল সাধারণ সম্পাদক মোস্তফা ফারুক প্রমুখ।
এদিকে উপজেলা বিএনপির সভাপতি শহিদুর রহমানের রোগমুক্তির দোয়া কামনায় মুনাজাত পরিচালনা করেন আবু বক্কর।
উল্লেখ্য যে, উপজেলা বিএনপির সভাপতি শহিদুর রহমান শহিদ হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.