সভাপতি মফি ও সম্পাদক আরফাত

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর একঝাঁক তরুণ সংবাদকর্মীদের সংগঠন রিপোটার্স সোসাইটির (২০২১-২২) নতুন কমিটি গঠিত হয়। এতে সভাপতি মনোনীত হন, মফিজুল ইসলাম মফি এবং সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আরফাত।
৩১শে ডিসেম্বর রাত ৮টায় ঈদগাঁও বাজারস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠন সভাপতি এম সরওয়ার শিফার সভাপতিত্বে প্রতিবছরের ন্যায় এবার নতুন কমিটির উপলক্ষে বার্ষিক সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি এম আবু হেনা সাগর।
উপস্থিত ছিলেন, সংবাদকর্মী এনামুল হক, নাছির উদ্দিন পিন্টু, গিয়াস উদ্দিন, আলা উদ্দিন, সাইমুন সরওয়ার কায়েম, কাউছার শরীফসহ অনেকে।
উল্লেখ্য যে, ২০১৬ সালে এ সংগঠনের যাত্রা হয়। সে থেকে ধারাবাহিক ভাবে নানা কর্মসূচী পালন করে আসছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.