রামু উপজেলার ঈদগড়ে যৌথ অভিযানে শিক্ষকসহ ৪জনকে আটক করার খবর পাওয়া গেছে।
জানা যায়, ১৫ নভেম্বর গভীর রাত থেকে ভোর ৭ টা পর্যন্ত এ অভিযানে ঈদগড় এমবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক, ১৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকতার আহমদ, ঈদগড় বাজারের কুলিং কর্ণার ব্যবসায়ী ফোরকান আহমদ ও কাঠ ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করে।
এ অভিযানে র্যাব, উখিয়া সার্কেল, চকরিয়া সার্কেল, রামু থানার ওসি, ঈদগড় আরআরএফ পুলিশ ক্যাম্পের আইসি ও বান্দরবানের একদল পুলিশ অংশ নেয়। এদিকে একই দিন সকাল ১০টার দিকে ঈদগড় এমবি উচ্চ বিদ্যালয় ও ১৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা আটককৃত শিক্ষকদের মুক্তির দাবীতে একটি বিক্ষোভ মিছিল ঈদগড় বাজার প্রদক্ষিণ করে।
এ ব্যাপারে ঈদগড় আরআরএফ পুলিশ ক্যাম্পের আইসি ইউছুপের সাথে মুঠোফোনে কথা হলে তিনি পাহাড়ী ইউনিয়ন খ্যাত ঈদগড়ে যৌথ অভিযান পরিচালনার কথা স্বীকার করেন। অপরদিকে রামু থানার ওসির সাথে কথা হলে তিনিও অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.