সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ জাফরউল্লাহ ইসলামাবাদীর পিতা’র ইন্তেকালে জেলা আইনজীবী সমিতির শোক

এডঃ জাফরউল্লাহ ইসলামাবাদীর পিতা’র ইন্তেকালে জেলা আইনজীবী সমিতির শোক

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ জাফর উল্লাহ ইসলামাবাদী এর পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও লোহাগাড়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মওলানা সিরাজুল হক ইসলামাবাদী ১১ মার্চ শনিবার বিকেল ৪.২৫ মিনিটের সময় লোহাগাড়া উপজেলাস্থ পশ্চিম আধুনগর নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না…. রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯৩ বছর। এসময় তিনি স্ত্রী, ৬ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ১২ মার্চ রবিবার লোহাগাড়া উপজেলাস্থ পশ্চিম আধুনগর জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

এডভোকেট মোহাম্মদ জাফর উল্লাহ ইসলামাবাদী এর পিতা’র মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসহাক ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.