সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ বোরহান উদ্দিন’র পিতা ও এডঃ ফরিদ আহমদ’র বড় ভাইয়ের মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ বোরহান উদ্দিন’র পিতা ও এডঃ ফরিদ আহমদ’র বড় ভাইয়ের মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডঃ বোরহান উদ্দিন’র পিতা ও এডঃ ফরিদ আহমদ’র বড় ভাই আনোয়ারুল হক ১৬ অক্টোবর রাত সাড়ে ৭ টার সময় শ্বাসকষ্ট জনিত কারণে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বৎসর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

১৭ অক্টোবর (বুধবার) সকাল ১১ ঘটিকার সময় রামু উপজেলার জোয়ারিয়ানালা ঘোনারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডঃ বোরহান উদ্দিন’র পিতা ও এডঃ ফরিদ আহমদ’র বড় ভাইয়ের মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমেরর আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.