সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ রাবেয়া সুলতানা’র মাতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ রাবেয়া সুলতানা’র মাতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ


প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট রাবেয়া সুলতানা-এর মাতা আনোয়ারা বেগম আজ ১৯ জুলাই রবিবার সকাল ৭ টার সময় কক্সবাজার শহরের ইসুলুর ঘোনা, পাহাড়তলী রোড, দক্ষিণ তারাবনিয়ারছড়াস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৫ বছর। এ সময় তিনি স্বামী, ৪ পুত্র, ৭ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আজ ১৯ জুলাই, রবিবার বাদ আছর দক্ষিণ তারাবনিয়ারছড়া কবরস্থান মাঠ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা অনুষ্টিত হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট রাবেয়া সুলতানা এর মাতা আনোয়ারা বেগম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.