সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / এসএসসি-তে বান্দরবান জেলায় প্রথম কোয়ান্টাম কসমো স্কুল

এসএসসি-তে বান্দরবান জেলায় প্রথম কোয়ান্টাম কসমো স্কুল

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বান্দরবান জেলায় প্রথম স্থান অর্জন করে লামার কোয়ান্টাম কসমো স্কুল। স্কুলটির জেনারেল শাখা থেকে ৯৭ জন ছাত্র-ছাত্রী অংশ নেয় এবং শতভাগ পাশ করে। এদের মধ্যে জিপিএ-৫ পায় ১৬ জন।

এবছর বান্দরবান জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে আলীকদম ক্যান্টনমেন্ট স্কুল ও তৃতীয় হয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল। স্কুলগুলোর এই র‍্যাংকিং করা হয় মোট শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ ও পাশের হারের ভিত্তিতে। এসএসসি পরীক্ষায় বান্দরবান জেলায় বরাবরই কোয়ান্টাম কসমো স্কুল ভালো রেজাল্ট করে আসছে।

এ প্রসঙ্গে প্রধান শিক্ষক মোঃ নুর হোসেন বলেন, ‘লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা নিয়মিত মেডিটেশন চর্চা করে। ফলে তারা সহজে লেখাপড়ায় মন দিতে পারে। আর স্কুলটি আবাসিক হওয়ায় ছাত্র-ছাত্রীদের ওপর শিক্ষকদের আন্তরিক চেষ্টা তো আছেই৷’

এছাড়াও এই স্কুলের রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখা। সেখানে দুইটি ট্রেডে ৫১ জন এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। একজন ছাড়া সবাই উত্তীর্ণ হয় এবং ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়।

উল্লেখ্য পার্বত্য চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। এখান থেকে এপর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.