
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ছয়টি শিক্ষাঙ্গনে এবার ২০২৫ সালে এসএসসিতে চমৎকার ফলাফল অর্জন করেছে। কৃতি শিক্ষার্থী, শিক্ষকসহ অভিভাবকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার।
তবে ফলাফলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হল ২১৭ জন, জিপিএ ৫ পেল ১৪ জন। পাশ হার ৭৫.৩৫%।
ঈদ্গাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিল ৭৭ জন। পাশ করেছে ৭০ জন। জিপিএ৫ পেল একজন। পাশের হার ৯০.৯১%।
ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২৮৭ জন, পাশ করে ২৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ জন। পাশের হার ৮০.৫০%। গোমাতলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষাথী ৪৪ জন, পাশ করেছে ৩১ জন। জিপিএ-৫ পেল একজন। রত্নাগভা রেজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার্থী ২৭ জন,পাশ করেছেন ২৪ জন। জিপিএ ৫ পেল এক জন।
পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিলেন ৫৮ জন (২জন অনুপস্থিত), পাশ করেছেন ৩৭ জন।
এক্ষেত্রে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়। পাশের হারে এগিয়ে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.