সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / ওয়েস্টার্ন পোশাকে অভিনেত্রী দিলারা জামান

ওয়েস্টার্ন পোশাকে অভিনেত্রী দিলারা জামান

অভিনেত্রী দিলারা জামান। ছবিতে হয়ত বয়সটা বোঝা খুবই কষ্টকর, কিন্তু বাস্তবে তিনি ৭৭ ছুঁই ছুঁই! এই বয়সেও এত গ্ল্যামারাস। চোখ ধাঁধানো ওয়েস্টার্ন লুকে এই অভিনেত্রীকে দেখে আসলেই তার বয়স বোঝা দায়।

লাইফস্টাইল ম্যাগাজিন ‘আইস টুডে’র মার্চ সংখ্যার প্রচ্ছদে ওয়েস্টার্ন লুকে প্রচ্ছদকন্যা হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী দিলারা জামান। ছবি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জমকালো পোশাক, ছিমছাম মেকআপ, গাঢ় লিপস্টিকে পুরোপুরি ওয়েস্টার্ন লুকে দিলারা জামানকে ‘অসাধারণ লাগছে’ প্রচ্ছদে। সোশ্যাল মিডিয়ায় কমেন্টসগুলো তো এ কথায় বারবার ঘুরেফিরে এসেছে।

প্রচ্ছদে দেখা যাচ্ছে, তিনি পরেছেন ফ্যাশন হাউস জুরহেমের স্যুট-প্যান্ট। তার মেকআপ ও হেয়ার স্টাইল করা হয়েছে আউরা বিউটি লঞ্জ-এ। গলায় মুক্তার মালা ও কানে হীরার দুল এবং কাটিং চুলে বেশ গর্জিয়াস দেখাচ্ছে।

দিলারা জানিয়েছেন, গত মাসের ২০ তারিখ হয়েছে ফটোশুট। ফটোশুটের ধারণা এবং নির্দেশনা গৌতম সাহা’র। এছাড়া ফটোগ্রাফে ছিলেন রিয়াদ আশরাফ, ফ্যাশন কো-অর্ডিনেটর আসিফ সোলায়মান।

এমন লুকে বেশ উচ্ছ্বসিত দিলারা। তিনি জানান, আইস টুডে তাকে তাদের অফিসে ডেকে কমপ্লিমেন্ট দিয়েছে, ফুলের তোড়া দিয়ে বরণ করেছে। খুব প্রশংসা করেছে তারা। তিনিও কাজটি খুব এনজয় করেছেন।

এর আগে ২০১৭ সালে ‘আইস টুডে’র আগস্টের ‘ওয়ার্ক অব আর্ট’ সংখ্যাটিও বেশ আলোড়ন ফেলে। সেই ফটোশুটে দিলারা জামান ছাড়াও ছিলেন সারা যাকের, শম্পা রেজা, শামীম খান ও শারমিন লাকী।

দিলারা জামানের অভিনয়ের শুরু ১৯৬৬ সালে ত্রিধরা নাটক দিয়ে। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন। নব্বইর দশকে তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ ও ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ ও ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করেন।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.