সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কক্সবাজার থেকে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজার থেকে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিকী ফটো

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মো.আইয়ুব (২৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার ভোররাত ৫ টার দিকে থানার এসআই আবদুল খালেকের নেতৃত্বে পুলিশের একটি দল কক্সবাজার সদরের ঝিলংজার লারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মো.আইয়ুব ওই এলাকার আবদুস সালামের ছেলে। তার বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে এবং সে একজন চিহৃত ইয়াবা ব্যবসায়ী বলেও পুলিশ জানিয়েছেন।

চকরিয়া থানার এসআই আবদুল খালেক বলেন, গত ২৮ এপ্রিল রাতে চকরিয়াস্থ এসএ পরিবহণের মাধ্যমে একটি মোটরসাইকেল ঢাকা পাঠানো জন্য বুকিং দিতে আসে আইয়ুব। এসময় এসএ পরিবহণের কর্মকর্তাদের মোটরসাইকেল বুকিংয়ের ঘটনাটি সন্দেহ হলে বিষয়টি চকরিয়া থানা পুলিশকে অবহিত করে। আইয়ুব বিষয়টি আজ করতে পেরে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের বিভিন্ন পাটর্স খুলে ১৭ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। এসময় এসএ পরিবহণের ভিডিও ফুটেজ দেখে বুকিং দিতে আসা ইয়াবা পাচারকারী আইয়ুবকে সনাক্ত করে পুলিশ। পরে পুলিশ ২৯ এপ্রিল আইয়ুবকে আসামী করে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

এসআই আবদুল খালেক আরো বলেন, আইয়ুবকে গ্রেপ্তারের জন্য সোর্স নিয়োগ করা হয়। সোর্সের মাধ্যমে খবর পেয়ে বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আইয়ুবকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.ইয়াসির আরাফাত বলেন, গ্রেপ্তারকৃত আইয়ুব একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.