
নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
গত ২৫ জুন (সোমবার) সকালে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা করা হয়েছে। এ অর্থ বছরে মোট বাজেট ১ কোটি ৭৩ লাখ ১৯ হাজার ৬শত ৯৮ টাকা। ২০১৮-২০১৯ অর্থ বছরে অত্র ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যমাত্রায় ঘোষণা করা হয়েছে। ইউপি সচিব দেলোয়ার হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, মহিলা সদস্য, শিক্ষক, সাংবাদিক, ঐ ইউনিয়নের শতাধিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ। বাজেটের লক্ষ্যমাত্রা অর্জনে রাজস্ব থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪৪ লাখ ১৯ হাজার ৬শত ৯৮ টাকা। উন্নয়ন হতে ধরা হয়েছে ১ কোটি ২৯ লাখ টাকা। ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে এ বাজেট সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন উপস্থিত ব্যক্তিবর্গরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.