সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজার মেরিনড্রাইভ সড়কে দুর্ঘটানায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার মেরিনড্রাইভ সড়কে দুর্ঘটানায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি :

কক্সবাজার মেরিনড্রাইভস্থ পাটুয়াটেক এলাকায় পাজেরো-মোটরসাইকলের মুখোমুখি সংর্ঘষে ২জন নিহত দুইজন নিহত হয়েছে। ৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন আন্তর্জাতিক খাদ্য সংস্থা ডাব্লিউএফপির চাকুরিজীবী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা মতে, রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও সংস্থার একটি পাজেরো বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলই চালক জুবাইর মারা যায়। অপর দুইজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আহত শাকেরকেও মৃত ঘোষণা করেন। এসময় আরিফুল ইসলাম (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার উত্তর মিঠাছড়ি এলাকার রফিক আহমদের ছেলে জুবাইরুল ইসলাম চৌধুরী (২৬) ও মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের বড়ডেইল এলাকার মো. রিদুয়ানের শাকের উল্লাহ (২৮)। তারা দুইজনই আন্তর্জাতিক খাদ্য সংস্থা ডাব্লিউএফপির চাকরিজীবি। এই ঘটনায় আরিফুল ইসলাম (২৮) নামে একজন গুরুতর আহত হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.