এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কলম হউক, শোষণ মুক্তির হাতিয়ার শ্লোগানে রামুর রশিদ নগরের কবি ওমর শওকতের “জীবনের পথে প্রান্তরে” কাব্যগ্রন্থের মোড়ক ও পাঠ উম্মোচন অনুষ্ঠান ২৬ জুলাই বৃহস্পতিবার পানিরছড়া এস.এইচ.ডি মডেল হাইস্কুলে বিকেল তিনটায় রশিদনগর ইউপি চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মোড়ক ও পাঠ উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন – নাট্যকার ও সব্যসাচী লেখক কবি কামরুল হাসান। প্রধান আলোচক থাকবেন – ঢাকা কবিতা বাংলার কবি ও প্রাবন্ধিক নাসের ভুট্রো, স্বাগত বক্তব্য রাখবেন – অধ্যাপক ও সাহিত্যপ্রেমী সুলতান আহমদ।
লেখক, প্রাবন্ধিক ও সাহিত্যপ্রেমীদের যথাসময়ে উক্ত অনুষ্টানে উপস্থিত থাকার আহবান জানান কবি ওমর শওকত।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.