সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হক ৫দিনের সফরে লামায়

কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হক ৫দিনের সফরে লামায়

Shamsur Rahman - Rafiq - Lama-03-11-2015 (news & 2pic) f1 (1)মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা:

বান্দরবান লামায় সরই কোয়ান্টাম ফাউন্ডেশনে ৫দিনের পারিবারিক ভ্রমনে আসেন জাতীয় কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হক ও তার সহধর্মীনি কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

সোমবার জাতীয় কবি ও তার সহধর্মীনিকে বরণ করে নেওয়ার জন্য লামা উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ লোহাগাড়া-লামা সড়কের লামার উপজেলার উত্তর সীমান্তে অপেক্ষা করেন। বেলা ২টায় কবি ও তার সহধর্মীনি লামায় এসে পৌছান। বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা মধ্য দিয়ে লামার সর্ব স্তরের মানুষ কবিকে সরই কোয়ান্টাম-ম নিয়ে আসেন।

কোয়ান্টাম-ম প্রাকৃতিক সৌর্ন্দয পরিদর্শন শেষে এক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় কবি তার বক্তব্যে প্রকৃতিক সৌন্দর্য্য ও মনোরম পরিবেশ নিয়ে আলোচনা করেন। উক্ত সভায় জাতীয় কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হক ও তার সহধর্মীনি আনোয়ারা সৈয়দ হক কে আদিবাসী ভার্ষ্কয দিয়ে বরণ করে নেয় লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। বিকাল ৫টায় কবি’র সৌজন্যে কোয়ান্টাম-ম কর্তৃক এক ডিসপ্লে প্রদর্শন, নৃত্য অনুষ্ঠান ও ব্যান্ড পার্টির আয়োজন করা হয়। এসময় কবি’কে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্পর্কে ও রোক সংস্কৃতিক বিষয়ে নানান ধারনা প্রদান করেন লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।Shamsur Rahman - Rafiq - Lama-03-11-2015 (news & 2pic) f1 (2)

কোয়ান্টাম-ম লামা কেন্দ্রের পরিচালক আনোয়ারুল হক জানান, কবি সৈয়দ শামসুল হক ও তার সহধর্মীনি ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর লামায় অবস্থান করবেন।

জাতীয় কবি সৈয়দ শামসুল হক জানায়, পার্বত্য বান্দরবান লামা উপজেলায় সরই ইউনিয়নের কোয়ান্টাম-ম প্রকৃতি সৌদর্য্য পরিদর্শন করে আমি মুগ্ধ হলাম। আমি ৫ দিন লামায় অবস্থান করব। তাছাড়া দেশের জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি চিন্তিত।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.