সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / কার সঙ্গে অভিনয় করতে ভয় পান বিদ্যা?

কার সঙ্গে অভিনয় করতে ভয় পান বিদ্যা?

মুম্বাইয়ের একটি ইভেন্টে বিদ্যা বালান। ছবি : সংগৃহীত

বিদ্যা বালানের বহুল প্রতীক্ষিত থ্রিলার ছবি ‘তিন’ মুক্তি পাচ্ছে আগামীকাল। আত্মবিশ্বাসী এই অভিনেত্রী বলিউডে একজন স্বনির্ভর অভিনেত্রী, অভিনয় করেছেন সেরা সব শিল্পীর সঙ্গে। তবে কোনো কোনো শিল্পী রয়েছেন, যাঁদের সঙ্গে কাজ করতে গেলে বিদ্যাও খানিকটা ভয় পেয়ে যান। বিদ্যা নিজ মুখেই এই ভয়ের কথা স্বীকার করেছেন। এমনই একজন হলেন নাসিরুদ্দিন শাহ।

নাসিরুদ্দিন শাহর সঙ্গে আগেও ‘দ্য ডার্টি পিকচার’ বা ‘ইশকিয়া’র মতো প্রশংসিত ছবিতে কাজ করেছেন বিদ্যা। এবারে একসঙ্গে কাজ করবেন ‘বেগম জান’ ছবিতে। বিদ্যা জানিয়েছেন, এই ছবিতে কাজ নিয়ে তিনি দারুণ উৎসাহ বোধ করছেন, তবে সে সঙ্গে এক ধরনের ভয়ও রয়েছে।

বার্তা সংস্থা আইএএনএসকে বিদ্যা বলেন, ‘নাসির সাহেবের (নাসিরুদ্দিন শাহ) কাজ করার ব্যাপারে আমি খুবই উত্তেজিত। এর আগে আমরা এমন দুটো ছবিতে একসঙ্গে কাজ করেছি, যেগুলোর একটার থেকে অন্যটা একেবারেই অন্য রকম ছিল। তাঁর সঙ্গে কাজ করতে পারা সব সময়েই দুর্দান্ত এক অভিজ্ঞতা।’

তবে যতই একসঙ্গে কাজ করা হোক না কেন, বর্ষীয়ান এই অভিনেতাকে ভয়ও পান বিদ্যা, ‘তার সঙ্গে যতবারই কাজ করতে যাই, নার্ভাস হয়ে যাই।’ এই ভয় যে বড় মাপের একজন শিল্পীর সঙ্গে কাজের পরিপ্রেক্ষিতে শ্রদ্ধা, তা তো আর বলার অপেক্ষা রাখে না!

‘বেগম জান’ ছবিটি সৃজিত মুখোপাধ্যায়ের আলোচিত ছবি ‘রাজকাহিনী’র হিন্দি সংস্করণ হিসেবে নির্মিত হচ্ছে। এটিও পরিচালনা করবেন সৃজিত স্বয়ং।

সূত্র:ntvbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.