সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পুষ্টি ও স্বাস্থ্য / কুতুবদিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

কুতুবদিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন


নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

কুতুবদিয়া উপজেলায় ২৩ এপ্রিল (সোমবার) জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন” এ স্লোগান নিয়ে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে দিবসটির উপর এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মো: জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান সহকারী আবু নাছেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন পল্লী চিকিৎসক মো: মহিবুল্লাহ। বক্তব্য রাখেন, ইপিআই টেকনেশিয়ান ছৈয়দ কামরুল হাসান, সিনিয়র স্টাফ নার্স সাব্বির আহম্মদ, এনজিও ব্র্যাকের পুষ্টি বিষয়ক কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ।

এ সময় এ সময় উপস্থিত ছিলেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক যথাক্রমে আবু তাহের,শাহাব উদ্দিন, মুসলেহ উদ্দিন, ব্র্যাক ম্যানেজার জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ নার্স যথাক্রমে মিনাঙ্কী দে, মরজিনা আকতার ,সি এইচ সি পি মুহাম্মদ রাসেল, অফিস সহকারী মো: রশিদ বাদশাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় পল্লী চিকিৎসক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.