
বিরাট কোহলি-আনুশকা শর্মা।
গত ডিসেম্বরে অনেকটা গোপনেই ইতালিতে বিয়ের পিঁড়িতে বসেন দুই ভুবনের দুই তারকা বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বিয়ের পর হানিমুন শেষে প্রোটিয়া সফর নিয়ে ব্যস্ত হয়ে পড়েন কোহলি। শুরুতে আনুশকা সঙ্গে থাকলেও প্রথম টেস্ট শেষে মুম্বাই ফিরে যান আনুশকা। এরপর দেড় মাসের দীর্ঘ সফর থেকে ফিরে ছুটি নেন কোহলি। স্বামীর সঙ্গে মিলিয়ে ছুটি নেন আনুশকাও।
সেই ছুটিতেই ব্যক্তিগত জীবনটা চুটিয়ে উপভোগ করছেন বিরুশকা। তবে ছুটিতে থাকলেও স্পট লাইট এই তারকা দম্পতির ওপরই। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে পোস্ট করা তাদের ছবিগুলো নিয়ে চলছে তুমুল আলোচনা। বাদ যাচ্ছে না তাদের করা পোস্টও। সম্প্রতি কোহলির করা একটি টুইট নিয়ে জল্পনা তুঙ্গে। সেই টুইটে কোহলি লিখেছিলেন, ‘বেশ কিছু ঘটনা ঘটছে। খুব শিগগিরই পরিষ্কার করে বলছি।’
ভারতীয় অধিনায়কের এমন টুইটের পরেই জল্পনা, তাহলে কি বাবা-মা হতে চলেছেন কোহলি-আনুশকা? সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এখন এই নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ কেউ অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন এই তারকা জুটিকে।
আন্ধেরিতে একটি ফ্ল্যাট ভাড়া নেওয়াকে কেন্দ্র করে এই গুঞ্জন আরও উসকে দিয়েছেন তারকা এই দম্পতি। মুম্বাইয়ের সমুদ্রপাড়ে রাহেজা বিল্ডিংয়ের ৪০ তলায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন কোহলি। তবে এর কাজ শেষ হতে লাগবে আরও দুই বছর।
এতদিন তো আর যেখানে সেখানে থাকতে পারেন না এই দম্পত্তি। তাই একই বিল্ডিংয়ের আরেকটি ফ্ল্যাটে থাকছেন তারা। ২৬৭৫ বর্গফুটের সেই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে ১৫ লাখ রুপি ভাড়া দিতে হচ্ছে কোহলিকে।
দুবছর পরেই নিজেদের বানানো ফ্ল্যাটে উঠে যাবেন কোহলি-আনুশকা। তাহলে কি আগত সন্তানের কথা ভেবেই এখন থেকেই ‘বাসা’র পরিকল্পনা!
সূত্র:সৌরভ মাহমুদ-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.