
বলিউড তারকা সোনালি বেন্দ্রে। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্যান্সারের চতুর্থ পর্যায়ের চিকিৎসা চলছে তার। মরণব্যাধির যন্ত্রণায় কাতরাচ্ছেন এ অভিনেত্রী। নিয়মিত পোস্ট কেমো, পোস্ট সার্জারির মতো ক্যান্সার চিকিৎসার মধ্যদিয়ে পার হচ্ছে তার বর্তমান সময়।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, চলমান যন্ত্রণাদায়ক দিনগুলো নিয়ে ৯ অক্টোবর সোনালি তার ইনস্টাগ্রামে একটি লেখা পোস্ট করেন। সেই পোস্ট করা লেখার সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেন। ইনস্টাগ্রামের ওই পোস্টে সোনালি লিখেন, ‘শেষ দুই মাস আমার যেমন খারাপ সময় গিয়েছে, তেমনি ভালো সময়ও কেটেছে। ব্যথায় আমি খুব কষ্ট পেয়েছি। এমনকি, আঙুল তুলতেও আমার কষ্ট হতো। হাসতেও কষ্ট হতো আমার।’ শারীরিক ব্যথাটা মানসিক ব্যথাকেও সঙ্গী করে নিয়েছে। এদিকে যন্ত্রণাদায়ক প্রতিটি মুহূর্তের সঙ্গে লড়াই করে যাচ্ছি। কেমোথেরাপির সময় কষ্টে বেশ কয়েকবার চোখে জল এসেছে। চিকিৎসা চলছে। এখন সুস্থ হওয়াই আমার লক্ষ্য। সুস্থ হয়ে ঘরে ফিরতে চাই।’
৯ অক্টোবর ইনস্টাগ্রামে পোস্ট করা সোনালির ওই ছবিতে দেখা যাচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছেন তিনি। সেই সঙ্গে কানে পরেছেন একজোড়া দুলও। তার ছবিটি দেখেই বোঝা যাচ্ছে, কতটা মানসিক শক্তি জোগানর চেষ্টা করছেন তিনি।

বলিউড তারকা অনুপম খের ও সোনালি। ছবি: সংগৃহীত
ক্যান্সার আক্রান্ত শরীরের মানসিক যন্ত্রণা কমানোর জন্য নানা রকমের চেষ্টা করতে দেখা যায় তাকে। কখনো শরীরের যন্ত্রণাকে ঢেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিমাখা ছবি পোস্ট করতে দেখা যায়। কখনো বা আবার বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গেও হাসি মাখা মুখে সময় কাটাতে দেখা যায় তাকে। কখনো আবার নিজের অসুস্থ শরীর নিয়েই ছুটে যাচ্ছেন অসুস্থ অভিনেতা ঋষি কাপুরকে দেখতে।
জানাগেছে, যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন ঋষি কাপুরও। ঋষি কাপুরেরও ধরা পড়েছে ক্যান্সার। বর্তমানে ক্যান্সারের তৃতীয় পর্যায়ের চিকিৎসা চলছে অভিনেতার।
সূত্র:তাশফিন ত্রপা-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.