
যুক্তরাষ্ট্র নিবাসী জেন গুডএনাফের সঙ্গে বিয়ে করে বিবাহিত জীবনে নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। তবে জেন গুডএনাফের সঙ্গে বিয়ের আগে চুটিয়ে প্রেম করেছিলেন নেস ওয়াদিয়ারের সঙ্গে। যদিও ব্যক্তিগত তিক্ততার কারণে সেই প্রেম তাদের টেকেনি। কিন্তু সেই ক্ষোভ কমেনি প্রীতির এই প্রাক্তন প্রেমিকের। সেই তিক্ততার জের যে এখনও আছে, তার প্রমাণ দিলেন নেস ওয়াদিয়া। প্রীতিকে তার সংস্থার বিমানে উঠতে দিলেন না তার সাবেক প্রেমিক।
মুম্বাই থেকে গো এয়ারের বিমানে চণ্ডীগড় যাওয়ার কথা ছিল বলিউড অভিনেত্রী প্রীতির। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর সামান্য আগে গো এয়ার থেকে তাকে ফোন করে জানানো হয়, নেস ওয়াদিয়ার নির্দেশে তার বোর্ডিং পাস বাতিল করা হয়েছে। গো এয়ারের কোনও বিমানেই তাকে উঠতে না দেওয়ার নির্দেশ রয়েছে বলেই জানানো হয়।
প্রীতি বিমানে উঠতে গেলে তাকে স্পষ্ট বলা হয়, তার প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়ার নির্দেশ, তাকে গো এয়ারের বিমানে চড়তে দেওয়া যাবে না। পুরো বিষয়টিতে হতভম্ব হয়ে পড়েন প্রীতি। এই বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন বলে ঠিক করেছেন তিনি।
২০১৪ সালে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন প্রীতি। যদিও গত বছর তা খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট। একটি আইপিএল ম্যাচ চলাকালীনই তাদের সম্পর্কে ফাটল ধরে।
সূত্র:somoynews.tv-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.