সাম্প্রতিক....
Home / জাতীয় / খালেদার দুই মামলা: হাইকোর্টের আদেশ আপিলে বহাল

খালেদার দুই মামলা: হাইকোর্টের আদেশ আপিলে বহাল

ফাইল ফটো

ঢাকায় করা মানহানির দুই মামলায় বিচারিক আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনসহ আবেদন নিষ্পত্তিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন সোমবার (২৫ জুন) খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত এবং মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে দায়ের করা দুই মামলায় গত ৩১ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন হাইকোর্ট। আদেশে মামলা দুটিতে গ্রেপ্তার দেখিয়ে ও জামিন চেয়ে খালেদা জিয়ার আবেদন দ্রুত ম্যাজিস্ট্রেট আদালতকে নিষ্পত্তির নির্দেশ দেন।

একইসঙ্গে আসামি কারাগারে আছে উল্লেখ করে গ্রেপ্তার দেখাতে ও জামিন চেয়ে খালেদা জিয়ার আবেদন নথিজাত করে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আদেশ দিয়ে ম্যাজিস্ট্রেট বড় ধরনের ভুল করেছেন বলে হাইকোর্ট মন্তব্য করেন। খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গত ১১ জুন রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে লিভ টু আপিলের আবেদন জানায়। কিন্তু চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশ বহাল রাখেন। একইসঙ্গে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করেন। এর পরিপ্রেক্ষিতেই আজ মামলা দুটির ওপর শুনানি হয়।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.