সাম্প্রতিক....
Home / জাতীয় / ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না

৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না


সড়ক দুর্ঘটনা রোধে চালকরা দূরপাল্লার যানবাহন পাঁচ ঘণ্টার বেশি চালাতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে তদারকি করতে স্বরাষ্ট্র, সড়ক পরিবহন ও নৌমন্ত্রীকে নির্দেশ দেন তিনি। সোমবার (২৫ জুন) মন্ত্রিসভার বৈঠক চলাকালে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ঈদুল ফিতরের পর সড়ক দুর্ঘটনায় শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় এ নির্দেশনা দিলেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘দূর-পাল্লার চালকরা টানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। এছাড়া মহাসড়কে একটি নির্দিষ্ট দূরত্ব পরপর বিশ্রামাগার তৈরি করতে হবে। জেব্রা ক্রসিং ব্যবহারের নির্দেশনা এবং যাত্রী ও চালকদের বেল্ট পরার নির্দেশও দিয়েছেন তিনি।’

এই বিষয়গুলো নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও নৌমন্ত্রীকে তদারকির নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.