
হামিদুল হক; ঈদগড় :
দুর্গম এলাকা গর্জনিয়া থেকে এক গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের দুর্গম এলাকা কালিবইন্ন্যা বালুর ঘোনা রবার বাগানের চলাচলের রাস্তা থেকে মঙ্গলবার (২৩ জুলাই) সকালে ওই গলাকাটা লাশটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া লাশটি গর্জনিয়া ইউনিয়নের দক্ষিণ থোয়াইঙ্গাকাটা এলাকার হাজী মোঃ হাসানের প্রঃ ডবল হাজী ছেলে আবদুল মতলব (৪৫) বলে জানান স্থানীয় এলাকাবাসী ।
স্থানীয় মেম্বার আবদুল জব্বার ও গর্জনিয়া ফাঁড়ির পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.