সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পুষ্টি ও স্বাস্থ্য / ঘরেই বানান গরুর মাংসের কাঠি কাবাব

ঘরেই বানান গরুর মাংসের কাঠি কাবাব

গরুর মাংস দিয়ে নানা পদের খাবার রান্না করা যায়। এর মধ্যে কাবারের আইটেমই আছে বেশ কয়েকটি। তবে গরুর মাংসের কাবাবের মধ্যে কাঠি কাবাব বেশ সুস্বাদু। আর পরিবেশনেও ঝামেলা নেই। কোরবানিতে বাসায় বসেই খুব সহজে তৈরি করতে পারেন এই সুস্বাদু খাবারটি। আবার যে কোন আপ্যায়নে এই খাবারটি পরিবেশন করলে নিশ্চিত আপনি প্রশংসা পাবেন।

কাঠি কাবাব তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কীভাবে তৈরি করবেন এই কাবাব। তার বিস্তারিত জেনে নিন..

 

উপকরণ

গরুর মাংসের কিমা ১/২ কেজি, কাঁচা মরিচ কুচি- ২চা চামচ, পেঁয়াজের কুচি- ১/২ কাপ, আদা বাটা- ১ চা চামচ, গরম মশলা বাটা- ১ চা চামচ, কাবাব মশলা- ১ টেবিল চামচ, লেবুর রস- ১ চা চামচ, গোল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ, তেল- ১ কাপ, টমেটো ক্যাচাপ- ২ টেবিল চামচ, দুধ- ৪ টেবিল চামচ, পাওরুটি- ২ পিস, বসেল লিফ- ১ চা চামচ, লবন- স্বাদমতো।

 

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি বাটিতে গরুর মাংসের কিমা, ডিম, পেঁয়াজ বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, ঘি, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ কুচি, জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, কাজুবাদাম, কাঁচা পেঁপে ও লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার মেরিনেটের জন্য মাংসের মিশ্রণ এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর কাঠের কাঠির মধ্যে মুঠো করে মাংসের মিশ্রণ লাগিয়ে নিন। প্যানে ঘি গরম করে এগুলো ভাজতে থাকুন। দুই পাশ বাদামি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন গরুর মাংসের কাঠি কাবাব।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

লামায় এক নারী করোনায় আক্রান্ত

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : বান্দরবানের লামায় সাদিয়া আক্তার (২৭) নামে এক নারী করোনা আক্রান্ত ...

Portrait of a professional, showcasing contact details and role information.