
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ক্রমে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। এটি আগামী কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর নাম দেয়া হয়েছে ‘আম্ফান’।
বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, এখন পর্যন্ত এর গতিপথ সঠিকভাবে স্পষ্ট না হওয়ায় এটি বাংলাদেশে আঘাত হানবে কিনা, তা বলা সম্ভব হচ্ছে না। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তার প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও।
শুক্রবার (১৫মে ) ভারতের আবহাওয়া অধিদপ্তর এজন্য দেশটির কিছু অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে। নিম্নচাপটি এখন বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর অবশ্য মনে করছে এটি অন্ধ্রপ্রদেশ, উড়িশ্যা ও পশ্চিমবঙ্গ অতিক্রম করবে আগামী চার-পাঁচ দিনের মধ্যে।
গতকাল গভীর রাতে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের এ সতর্কতা জারির পর উড়িষ্যা রাজ্যের ১২টি উপকূলীয় জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
সূত্র: somoynews.tv- ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.