সভাপতি উজ্জ্বল ও সাধারণ সম্পাদক রাজীব, সাংগঠনিক খুকু

নিজস্ব প্রতিনিধি; চকরিয়া :
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলর অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ নভেম্বর সন্ধ্যায় চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের হল রুমে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলন ও কাউন্সিল অনুষ্টিত হয়। জাতীয় সংগীত, গীতাপাঠ, ত্রিপিটক ও বাইবেলের পাঠের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়।
ফাঁসিয়াখালী ইউনিয়নের আহবায়ক উজ্জ্বল কান্তি দাশের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক পলাশ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের শুভ উদ্বোধন করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়ার সভাপতি রতন বরণ দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুকুল কান্তি দাশ।
এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সহ-সভাপতি লক্ষণ কান্তি দাশ, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি ও ঐক্য পরিষদ চকরিয়ার উপদেষ্টা এম.জাহেদ চৌধুরী, মাস্টার গোলাম কাদের, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলার সহ-সভাপতি উত্তম দাশ, ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার সহ-সভাপতি আলংহ্রী রাখাইন, কাজল বড়ুয়া, মিন্টু দাশ (খ্রিস্টান), সাংগঠনিক সম্পাদক দিলীপ সুশীল, যুগ্ম সম্পাদক অনুকুল দাশ, লিটন দাশ, পৌরসভা শাখার সাধারণ সম্পাদক সুনীপ দাশ, ঐক্য পরিষদ ফাঁসিয়াখালী ইউনিয়নের সদস্য সচিব রাজীব দাশ, যুগ্ম আহবায়ক রোকন বড়ুয়াসহ প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে আহবায়ক কমিটি বিলুপ্ত করে উপজেলা ঐক্য পরিষদের সভাপতি রতন বরণ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশের সঞ্চালনায় সর্ব সম্মতিক্রমে উজ্জ্বল কান্তি দাশকে সভাপতি, রাজীব কান্তি দাশকে সাধারণ সম্পাদক ও মান্না দে (খুকু)কে সাংগঠনিক সম্পাদক করা হয়। এসময় পলাশ কান্তি দাশ, বাঁশি ধরকে সহ-সভাপতি ও রোকন বড়ুয়াকে যুগ্ম সম্পাদক হিসেবে মনোনিত করা হয়।
উক্ত কমিটি আগামী একমাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে উপজেলা কমিটি থেকে অনুমোদন নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.