সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ইয়াবাসহ খালা-ভাগিনা আটক

চকরিয়ায় ইয়াবাসহ খালা-ভাগিনা আটক


মুকুল কান্তি দাশ; চকরিয়া:
অভিনব পন্থায় আচারের প্যাকেটে করে ইয়াবা বড়ি পাচারকালে খালা-ভাগিনাকে আটক করেছে চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আড়াই হাজার ইয়াবা বড়িও উদ্ধার করা হয়।

রবিবার বেলা ১১.৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালীর মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের বইদ্যঘোনা এলাকার মৃত মো.শফির মেয়ে আনারকলি (১৯) এবং এবাদুল হকের ছেলে মো.শাকিল (২০)। তারা সম্পর্কে খালা-ভাগিনা।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবদুল মোতালেব কলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় চকরিয়া সার্ভিস নামে যাত্রীবাহি বাসের দুই যাত্রীকে তল্লাশি করি। এসময় তাদের কাছে থাকা আচারের প্যাকেটের ভিতর থেকে আড়াই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.