সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চকরিয়ায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩২-৩৫ হবে বলে ধারনা করছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের গোদারফাঁড়ি খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের পরিচয় দিতে পারেনি পুলিশ।

চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী বলেন, স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে সঙ্গীয় পুলিশসহ খুটাখালীস্থ গোদারপাড়ি খাল থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল রিপোর্টে লাশের অন্ডকোষের আঘাতের চিহ্ন, মুখে রক্তের দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে চামড়া উঠে গেছে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসির আরাফাত বলেন, অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের এখনো পরিচয় পাওয়া যায়নি। লাশের পরিচয়ের জন্য ছবিসহ আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.