সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে ইয়াবাসহ ২ যুবক আটক

ঈদগড়ে ইয়াবাসহ ২ যুবক আটক

প্রতিকী ফটো

হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার ঈদগড়ে এবার পুলিশি অভিযানে আটক হয়েছে ইয়াবাসহ ২যুবক ৷

জানা যায়, গত ৩ জুন বিকাল ৪ টায় গোপন সূত্রে খবর পেয়ে ঈদগড়ে দায়িত্বরত রামু থানার এএসআই মোরশেদের নেতৃত্বে স্থানীয় পুলিশ ঈদগড় মোঃ শরীফ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ঈদগড় ঘোইন্যা পাড়া এলাকার মৃত আমির হোছেনের পুত্র রমজান আলি ও বউঘাট এলাকার মোঃ ইদ্রিছের পুত্র আবুল হাসেমকে ইয়াবা বিক্রির সময় ইয়াবা সহ আটক করে ৷

এএসআই মোরশেদের সাথে এবিষয় নিয়ে মোবাইলে যোগাযোগ করলে তিনি আটক দুই জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে বলে জানান, তবে আটক ইয়াবার সংখ্যা পরে জানাবে বলেন তিনি৷

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.