সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / চকরিয়ায় টমটমের চাকা কেড়ে নিলো গৃহবধূর প্রাণ

চকরিয়ায় টমটমের চাকা কেড়ে নিলো গৃহবধূর প্রাণ

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় টমটমে চাকা জান্নাত আরা বেগম (৩৫) নামের এক গৃহবধূর প্রাণ কেড়ে নিয়েছে। যাত্রীবাহি টমটমের চাকার সাথে ওড়না পেঁচিয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে লক্ষ্যারচর ইউনিয়নের বারআউলিয়া নগর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত আরা একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ মাঝের পাড়া এলাকার রফিক আহমদের স্ত্রী। তার সংসারে ৭টি মেয়ে সন্তান রয়েছে বলে জানা গেছে।

লক্ষ্যারচর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কের জিদ্দাবাজার থেকে যাত্রীবাহি টমটমে করে বারআউলিয়া নগরস্থ বাড়িতে যাচ্ছিলেন জান্নাত আরা। এসময় টমটমের একটি চাকার সাথে জান্নাত আরার ওড়না পেঁচিয়ে পড়লে তার গলায় ফাঁস লেগে যায়। এতে সে ঘটনাস্থলে মারা যায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.