সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় দু’মাসে ডেঙ্গু রোগে ১৮জনের মৃত্যু, শনাক্ত সহস্রাধিক

চকরিয়ায় দু’মাসে ডেঙ্গু রোগে ১৮জনের মৃত্যু, শনাক্ত সহস্রাধিক

(ডেঙ্গু রোগের প্রতিকার ও প্রতিরোধে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা)

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় গত দুই মাস ধরে দিনদিন ডেঙ্গু আক্রান্ত রোগি বেড়েই চলছে। এসময়ে অন্তত হাজারখানেক ডেঙ্গু আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। তন্মধ্যে শনাক্তের পর একজন ছাত্রলীগ নেতা মারা গেলেও উপজেলা প্রশাসন দাবি করেছেন গোচরে-অগোচরে ১৮জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। শ্বেত কণিকা ত্রিশ হাজারের নিচে কমে যাওয়ায় ৭০ থেকে ৭৫জন রোগি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ডেঙ্গু রোগ ভয়াবহ আকার ধারণ করার পর মশা নিধনে চকরিয়া উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে স্প্রে করলেও তা কাজে আসছেনা। ফি-দিন সরকারী-বেসরকারী হাসপাতালে সনাক্ত হতে থাকে ডেঙ্গু রোগি। ডেঙ্গ রোগ নিয়ে পুরো উপজেলায় আতংক ছড়িয়ে পড়ে। ফলে, একটুখানী জ্বর ও ব্যাথা অনুভব করলেই নারী-পুরুষরা ডেঙ্গু রোগ শনাক্তে পরীক্ষা করতে হাসপাতালে ছুটে যায়। এই পরীক্ষা করতে গিয়ে রোগির ভীড় দেখে কয়েকটি ল্যাব ও হাসপাতাল দেড়শ টাকা খরচের পরীক্ষায় ৮’শ থেকে হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। আবার কয়েকটি হাসপাতালে কাউকে নামমাত্র ও হতদরিদ্রদের বিনামূল্যে পরীক্ষা করাচ্ছে বলেও জানা গেছে।

এই ডেঙ্গু রোগ শনাক্ত ও মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর উপজেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ নানা দিকনির্দেশনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা সৃষ্টির চেষ্টা করলেও তা তেমন কাজে না আসায় অবশেষে ‘ডেঙ্গু রোগের প্রতিকার ও প্রতিরোধে জনসচেতনতামুলক এক প্রশিক্ষণ কর্মশালা’ করেছে চকরিয়া উপজেলা প্রশাসন।

গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনায়’ আয়োজিত কর্মশালায় ডেঙ্গু রোগ নিয়ে অহেতুক আতংকিত না হয়ে প্রাথমিক পর্যায়েই ডাক্তারের শরণাপন্ন হয়ে পরীক্ষা করতে বলা হয়েছে। এই কর্মশালায় গোচরে-অগোচরে চকরিয়ায় ডেঙ্গ আক্রান্ত হয়ে সতেরজন মারা গেছে বলে তথ্য উপস্থাপন করা হয়েছে।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ডেঙ্গু রোগ ছড়ানো এডিস মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হচ্ছে জানিয়ে কর্মশালার সভাপতি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বেসরকারী সংস্থা সুজনের উদ্বৃতি দিয়ে বলেন, চকরিয়ায় গত দুই মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৮জন মারা গেছে। কিন্তু তার বিস্তারিত তথ্য প্রশাসনকে এখনো দেয়া হয়নি। ডেঙ্গু চকরিয়ায় মহামারী আকার ধারন করেছে। তাই রোগ প্রতিরোধে নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, পৌরসভা ও উপজেলার সম্বনয়ে দুটি টিম মশা নিধনে একযোগে কাজ করবে। এছাড়া গ্রামীণ জনপদের বাসিন্দাদের উদ্দেশ্যে বলা হয় নিজ নিজ বসতঘরের চতুরপাশে পঁচা-ময়লা আবর্জনামুক্ত রাখতে হবে স্ব-স্ব পরিবার সদস্যদের। বিভিন্ন বেসরকারী হাসপাতালে টাকার অভাবে দরিদ্র পরিবারের সদস্যরা ডেঙ্গু রোগ সনাক্তের পরীক্ষা দিকে অক্ষম হওয়ায় বেসরকারী হাসপাতালগুলোর পরিচালনা বোর্ড প্রধানদের কর্মশালায় ডেকে বলা হয় হতদরিদ্রদের বিনামূল্যে ও মধ্যম আয়ের লোকজনকে পরীক্ষা করতে ৬০ শতাংশ পর্যন্ত ফি ছাড় দেয়ার নির্দেশ দেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন-চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও প:প কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজ। এতে আরো বক্তব্য রাখেন- চিরিংগা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, সাহারবিল আনোয়ারুল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহুল কুদ্দুস আনোয়ারী, চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোরর্শেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান প্রধান, বেসরকারী হাসপাতালের প্রধানসহ বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধিদের ডেঙ্গু বিষয়ে আলোকপাত করা হয়। তারা যাতে চকরিয়ার গ্রামীণ জনপদের লোকজনকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করে তুলে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.