সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় নানা আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত

চকরিয়ায় নানা আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
“স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনাসভা ও মৎস্য অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনায়’ এক আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো.সাইফুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো. আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম। এসময় তিনি জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন-চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ। এতে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শাফিয়া বেগম শম্পা, জেলা পরিষদ সদস্য অধ্যাপক সুলতান মিয়া ও ডুলাহাজারা কলেজের শিক্ষক অধ্যাপক সিন্টু কুমার দে প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গর্ণমান্য ব্যক্তিবর্গসহ জেলেরা উপস্থিত ছিলেন।

পরে দুপুর ১২ টায় উপজেলা হেড কোয়াটারস্থ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.