সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় বিয়ে বাড়ির আনন্দ আগুনে পুড়ে ছাই

চকরিয়ায় বিয়ে বাড়ির আনন্দ আগুনে পুড়ে ছাই

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাজি পাড়া। মৃত হাজী সিরাজ মেস্ত্রীর বাড়ি। প্রয়াত সিরাজের নাতনী বিয়ে আগামীকাল শুক্রবার। বৃহস্পতিবার রাতে ছিল মেহেদী অনুষ্টান। তাই ঘরভর্তি মেহমান। মেহেদী অনুষ্টানের আয়োজন চুড়ান্ত। কিন্তু তার কয়েক ঘন্টা পূর্বেই আগুনের লেলিহান শিখা সব আশা-আকাংখা ভন্ডুল করে দিয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে মালামালসহ পুরো ঘর ভস্মিভুত হয়। পুড়ে ছাই হয়েছে অন্তত অর্ধ কোটি টাকার সম্পদ। দমকল বাহিনী ও স্থানীয় চেষ্টা করেও ওই ঘর রক্ষা করতে পারেনি। তবে নিকটস্থ বাড়িগুলো আগুন থেকে রক্ষা করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে মৃত হাজী সিরাজ মেস্ত্রীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট থেকে আগুনের সুত্রপাত হয়। এসময় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে পুুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

পরে দমকল বাহিনী ও স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাড়িতে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, টিভি, ফ্রীজসহ সমস্ত কিছু পুড়ে যায়। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়। চকরিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.