সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ দোকান থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায়

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ দোকান থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায়

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বুধবার দুপুরে উপজেলার বদরখালী বাজারে এ অভিযান চালান। এসময় মূল্য তালিকা না টাঙ্গানো, ওজনে কারচুপিসহ বিভিন্ন অভিযোগে মুদি দোকান, মাছের দোকানসহ ৮টি দোকানের কাছে থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম বলেন, রমজান মাসে নিত্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে বেশ কিছু দোকানদারকে জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

এসময় ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেকটর, ভূমি অফিসের সহকারী ছৈয়দুল হক ও চকরিয়া থানা পুলিশ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.