সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় আগষ্টে নিহত ৮ : আহত ১০৩

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় আগষ্টে নিহত ৮ : আহত ১০৩

গত ২৭ আগস্ট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈদগাঁও মেহের ঘোনায় নোহা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

মুকুল কান্তি দাশ; চকরিয়া:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় আগষ্ট মাসে ১২টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে নিহত হয়েছেন ৮জন ও কমবেশি আহত হয়েছেন ১০৩ জন। নিরপদ সড়ক চাই(নিসচা) চকরিয়া উপজেলা শাখা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংগঠনটির প্রতিবেদনে দাবী করা হয়, চলতি বছরের আগষ্ট মাসে মহাসড়কসহ উপজেলা অভ্যন্তরীন সড়কগুলোতে পৃথক দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে। এতে নিহত হয় ৮জন, আহত হয় ১০৩জন। নিসচার’র তথ্যমতে ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানোর কারণে এসব দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বৈধ কাগজপত্রবিহীন তিন চাকার বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল দুর্ঘটনা নিত্যকার ঘটনায় পরিণত হয়েছে।

নিরাপদ সড়ক চাই নিরাপদ সড়ক চাই (নিসচা)‘র চকরিয়া উপজেলা শাখার সভাপতি সোহেল মাহমুদ জানান, সড়কে দুর্ঘটনা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থা নিরসনে মহাসড়কটি এক লাইন থেকে চার লাইনে উন্নতি করণ এবং ধীরগতির গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে ফেলতে হবে বলে তিনি দাবী করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.