মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া থানার অপারেশন অফিসার তানভীর আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের মহানগরের একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার রাতে ১২টার দিকে তাকে ওই হাসপাতাল ভর্তি করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ওই দিন রাতে এসআই তারভীর চকরিয়া থানার প্রাঙ্গনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হৃদরোগে আক্রান্ত হয়ে জানিয়ে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করে।
চিকিৎসকদের উদ্বৃতি দিয়ে ওসি আরো বলেন, তানভীর এখনো আশংকামুক্ত নয়। ২৪ ঘন্টা নজর দারির পর তার শারীরিক অবস্থা বলা যাবে। প্রয়োজনে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হবে। ঘটনাটি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তানভীরের সুস্থতায় সবার কাছে দোয়া কামনা করছি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.