সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চৌফলদন্ডীতে ক্যান্সার রোগী রেজিয়ার পাশে ব্লাড ডোনার সোসাইটি : নগদ অর্থ প্রদান

চৌফলদন্ডীতে ক্যান্সার রোগী রেজিয়ার পাশে ব্লাড ডোনার সোসাইটি : নগদ অর্থ প্রদান

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীর খামার পাড়ার রেজিয়া আক্তার দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধিরোগ (ক্যান্সার) রোগে আক্রান্ত হয়ে সু-চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। খবর পেয়ে ১৪ সেপ্টেম্বর বিকেলে সেচ্ছাসেবী সংগঠন বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার সোসাইটি, নতুন অফিস ব্লাড ডোনার ও সেবা ব্লাড ডোনার সোসাইটির নেতৃত্বে ঈদগাঁও বাজারের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্টান ও লোকজনের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নগদ বিশ হাজার টাকা রেজিয়ার মায়ের হাতে তুলে দেন৷

ঐদিন চৌফলদন্ডী ৬নং ওয়ার্ডের রোগীর বাড়িতে গিয়ে অর্থ সমুহ তুলে দেন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

ঈদগাঁও ব্লাড ডোনার সোসাইটির এডমিন মামুনর রশিদ মিশুক জানান, দীর্ঘদিন অসহায় মানুষের কল্যাণে আমরা সেচ্ছায় শ্রম দিচ্ছে। প্রতিদিন মুমূর্ষু রোগীকে বাঁচাতে ব্লাড ডোনেট করে দিচ্ছি, ভবিষ্যতেও সকলের দুঃখে পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। রোগীর মা আনন্দে কান্নাকাটি করে এবং মেয়েকে বাঁচাতে এগিয়ে আসায় সকল সেচ্ছাসেবীসহ যারা অর্থ সহযোগিতা করেছেন তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.