সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / জাপানে বন্যায় ৯০ জনের মৃত্যু

জাপানে বন্যায় ৯০ জনের মৃত্যু

জাপানে প্রবল বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ তথ্য জানিয়েছে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে।

জাপানের কর্তৃপক্ষ বলছে, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া নিখোঁজ রয়েছে ৫৮ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিরোশিমা অঞ্চল। এখানে মারা গেছে ৩৮ জন। এ ছাড়া ইহাইম অঞ্চলে মারা গেছে ২২ জন।

এর বাইরে ওকায়ামা, হিয়োগো, কিয়োতো, শিগা, ফুকুওকা, কোচি, গিফু, ইয়ামাগুচি, সাগা ও কাগাশিমা অঞ্চলেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিগত কয়েক দিনের টানা ভারি বর্ষণে সৃষ্ট এই ভয়াবহ দুর্যোগে উদ্ধারকর্মীদের দ্রুততম সময়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

সূত্র:bangla.thereport24.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

বমু রিজার্ভে কাঠ কাটা ও পাচারের সত্যতা পায়নি তদন্ত কমিটি; কক্সভিউ.নেট; Tree, www.coxview.net; https://coxview.net/%e0%a6%ac%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%be/

বমু রিজার্ভে কাঠ কাটা ও পাচারের সত্যতা পায়নি তদন্ত কমিটি

লামা বন বিভাগের লামা রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল ‘বমু রিজার্ভের’ নন্দীরবিলের চড়ুইবিল ও পানিস্যাবিল ওয়েদ্দারঘোনা ...

Portrait of a professional, showcasing contact details and role information.