
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার জালালাবাদে নিখোঁজের পর বিলের পানি থেকে নাঈম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাঈম জালালাবাদ ইউনিয়নের মধ্যম বাহারছড়ার ছৈয়দ নুরের ছেলে।
পরিবার সূত্র মতে, ৪ ডিসেম্বর বিকেল চারটার দিকে বাড়ির পাশে খেলতে বের হয়ে আর ফেরেনি নাঈম। সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।
পরদিন ৫ ডিসেম্বর ভোর ছয়টার দিকে স্থানীয়রা গ্রামের একটি বিলে শিশুটির মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন। পরে স্বজন ও গ্রামবাসী মরদেহটি উদ্ধার করে। একটি নিষ্পাপ শিশুকে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.