সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জালালাবাদ ইউনিয়ন যুবলীগ উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন

জালালাবাদ ইউনিয়ন যুবলীগ উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

“চলো যাই ঘুরে আসি অজানা এক পথে” এই শ্লোগানকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখার স্বার্থে এবার ব্যতিক্রমধর্মী জালালাবাদ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারী) সকাল দশটায় ঈদগাঁও বাজার থেকে ভ্রমনের যাত্রা শুরু হয়। দিনব্যাপী দলীয় নেতাকর্মীরা নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে সাগর কন্যা কক্সবাজারের অন্যতম বিনোদন স্পর্ট ইনানী, পাটুয়ারটেক, হিমছড়ি, দরিয়া নগরে।

ইনানী বিচে ইউনিয়ন যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ইনানী চরপাড়াস্থ মাদ্রাসা মাঠে খাবার পরিবেশন করা হয়। হিমছড়ি পয়েন্টে রেফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে আয়োজক কমিটি ১২ টি পুরস্কার ঘোষণা করেন।

দলীয় নেতাকর্মীরা জানান, একতা, ঐক্য, সৌহাদ্য ও সম্প্রীতি ধরে রাখার স্বার্থে প্রতিবছর শীতমৌসুমে যুব সংগঠন যুবলীগ পক্ষ থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে ভ্রমণে যাওয়া হউক।

এ আনন্দ ভ্রমনে জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান তারেক ও সাধারন সম্পাদক সাহেদ কামালের নেতৃত্বে অংশ নেন- যুবলীগ নেতা মুশফিকুর রহমান, আয়াতুল আলম ছোট্ট, সাহাব উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, সংবাদকর্মী এম আবু হেনা সাগরসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.